শর্তাবলী
“তায়্যিব” প্ল্যাটফর্ম থেকে সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের নিম্নোক্ত শর্তাবলী মেনে চলার অনুরোধ করা হলো।
-
অর্ডার ও পেমেন্ট: সকল অর্ডারের ক্ষেত্রে নির্ধারিত বিলটি সম্পূর্ণ অগ্রিম পরিশোধ করতে হবে। পেমেন্ট নিশ্চিত হওয়ার পরই আমরা প্রিন্টিং কাজ শুরু করি।
-
ফাইল ফরম্যাট: নির্ভুল প্রিন্টিংয়ের জন্য গ্রাহককে অবশ্যই PDF ফরম্যাটে ফাইল প্রদান করতে হবে। ওয়ার্ড বা অন্য কোনো ফরম্যাটে মার্জিন বা ফন্ট জনিত সমস্যার দায়ভার তায়্যিব বহন করবে না।
-
বানান ও কন্টেন্ট: ফাইলের ভেতরের তথ্য বা বানানের শুদ্ধতা যাচাই করার দায়িত্ব গ্রাহকের। “তায়্যিব” ফাইলটি যেভাবে পাবে। সেভাবেই প্রিন্ট করা হবে।
-
ডেলিভারি সময়: সাধারণত ২-৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে সময় কিছুটা পরিবর্তন হতে পারে।
-
রিফান্ড ও অভিযোগ: প্রিন্টিংয়ে কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকলে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করি। তবে অভিযোগ করার জন্য গ্রাহককে অবশ্যই প্যাকেট খোলার সময় একটি “আনবক্সিং ভিডিও” (Unboxing Video) ধারণ করতে হবে। ভিডিও প্রমাণ ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
-
নীতিমালা পরিবর্তন: “তায়্যিব” কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো আগাম নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে।